নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ছাত্র-জনতার  আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে—–আব্দুল জাব্বার 

ছাত্র-জনতার  আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে—–আব্দুল জাব্বার 

Facebook
WhatsApp
LinkedIn
ছাত্র-জনতার  আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে—–আব্দুল জাব্বার 
Tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
 নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ  আব্দুল জাব্বার  বলেছেন, ছাত্র জনতার  আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে। শহিদদের রক্তের বিনিময়ে আমরা অত্যাচারী ও স্বৈরশাসকের কবল থেকে( ৫ আগস্ট)  স্বাধীন হয়েছি। ছাত্রজনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি শহিদদের বীরের মর্যাদা দিতে হবে।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর )  দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে  ইসলামী ছাত্রশিবিরের রূপগঞ্জ উপজেলার সাবেক সদস্যের প্রীতি সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
 এসময় নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ  আব্দুল জাব্বার  আরো বলেন,যারা শহিদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপুরণ  দিতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পূর্ন ব্যবস্থা করতে হবে। নিহতদের পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সেই সাথে যারা কর্ম করে খেতে পারবেনা  তাদের চলার স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে। জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী এভাবে সব সময় মানুষের পাশে থাকবে।
মোহাম্মদ  আব্দুল জাব্বার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে কাজ করে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে শিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
 জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও  ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন,  নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, রাজিবুর রহমান পলাশ,সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির, ড: মো: ইকবাল হোসেন ভুইয়া,সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা, জাময়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারির মো : জাকির হোসাইন,জামায়াতে-ইসলামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান গিয়াস, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, ও মো: আনোয়ার হোসাইন মোল্লা  প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!