নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবির বিরুদ্ধে। তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেন। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০১৭ অর্থ বছর থেকে তিনটি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ১৬ লাখ টাকায় ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়। তার দৈর্ঘ ৫৭৮ মিটার ও প্রস্থ ৭ ফিট। কিন্ত গত ২/৩ দিন যাবত নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন।

এ ব্যাপারে তার দাবি তাদের পৈত্রীক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে। তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ( ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!