নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গাছের সাথে শত্রুতা । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে গাছের সাথে শত্রুতা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গাছের সাথে শত্রুতা । Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
বিভিন্ন প্রজাতীর ফলদ গাছের সাথে শত্রুতার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর তেঁতুল তলা  এলাকায় এ ঘটনা ঘটে।
গত সোমবার রাতের আঁধারে দুর্বৃত্ত্বরা স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আল আমিন এর ক্রয়কৃত জমিতে রোপনকৃত দেশী ও বিদেশি  প্রজাতীর আম, জাম, লিচু, কাঠাল, জলপাই, পেঁপে ও কলাগাছসহ  ফলদের অন্তত ৬০টি গাছ কেটে ফেলেছে। জমিতে সবজি চাষের জন্য বাঁশ দিয়ে মাচা তৈরি করা ছিলো বলেও জানা গেছে।
জমিটির পাশের বাড়িতে বসবাসকারি একাধিক লোকের সাথে কথা বলে জানা গেছে, গভীর রাতের আধারে মড়মড় শব্দ শুনতে পাই। গত সোমবার আনুমানিক পোনে ৫ টার দিকে চাপাতি হাতে ২ জন যুবক মটর সাইকেল যোগে আসে। ২০/২৫ মিনিটের মধ্যে গাছগুলো কেটে ফেলেছে। তাদেরকে ডাকলে সচিবের লোক ও মিঠুর ভাগিনা বলে চলে যায়।
এ ঘটনায় জমির মালিক সাংবাদিক আল আমিন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় ৩ বছর আগে গন্ধর্বপুর মৌজার এসএ ১৫৩ যাহার আরএস ২৯২ দাগে  আমি খরিদ সূত্রে ৩ শতাংশ জমির মালিক হইয়া নিজ নামে খাজনা খারিজ পরিশোধ করে আসছি। আমার পূর্বে এ জমির মালিক যাহারা ছিলের তাহারাও খরিদ সূত্রে মালিক ছিল। দখল পজিশন বুঝাইয়া দিলে আমি আমার অংশে মাটি কাটিয়া পাড় বাঁধাই ও বিভিন্ন প্রজাতীর ফলদ গাছের চারা রোপণ করে এবং সবজির মাচা তৈরি করে চাষাবাদ করে আসছি শান্তিপূর্ণ ভাবে।
গত ১ মাস আগে মুড়াপাড়া দড়িকান্দী এলাকার ইয়াকুব আলীর ছেলে মিঠু নামের একজন যুবদলের কর্মী আমাকে জানায় সানারপাড় এলাকার একজন সচিবের আত্মীয়ের জমি আছে আমাদের এলাকায়। আমি তাকে বললাম আমি কি করতে পারি?
মিঠুর সাথে এ কথোপ কথন হওয়ার অন্তত ১২/১৫ দিন পরে প্রথম ধাপে আমার আমার সবজির মাচা ও কলাগাছ, পেঁপে গাছ, কাঠাল গাছ কেটে ফেলেছে।  তার সাথে এ বিষয়ে কথা হলে সে কিছুই জানেননা বলেন। তার সাথে থাকা ভাতিজা ও ভাগিনা দুইজন উপস্থিত ছিলেন। কার সাথে যেন মুঠো ফোনে কথাও বলছিলেন মিঠুর ভাগিনা। মিঠু রাগান্নিত হয়ে ভাগিনাকে আবারও ফোন দিতে বলেন ঐদিন।
আমি মিঠুকে সচিবের সাথে দেখা করার জন্য সময চাইলে সে আজও আমাকে সচিবের সাথে দেখা করাননি।
এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!