নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা-সিলেট মহাসড়ক  রূপগঞ্জের ভুলতায় যৌথ বাহিনীর অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf. Tnntv2 

ঢাকা-সিলেট মহাসড়ক  রূপগঞ্জের ভুলতায় যৌথ বাহিনীর অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf. Tnntv2 

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা-সিলেট মহাসড়ক  রূপগঞ্জের ভুলতায় যৌথ বাহিনীর অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf. Tnntv2 
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ দখলদারীকে উচ্ছেদ করেছে।  ১অক্টোবর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় অবৈধ দখলদারদের ও গাড়ী পার্কিং করার দায়ে ৮ জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রিয়াজুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান শাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ভুলতা  হাইওয়ে পুলিশের ওসি আশরাফ আলী মোল্লাসহ উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত সড়কের উভয় পাশে  দখলদাররা অবৈধভাবে দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া মহাসড়কের উপরে যত্রতত্র ভাড়ায় চালিত প্রাইভেটকার ও অটোরিক্সা পার্কিংয়ে যানজটের সৃষ্টি হয়। তাতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও যাত্রীসাধারণ। এ জনদুর্ভোগ নিরসনে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!