নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

চাঁদার ৮ লাখ টাকা ফেরৎ এনে রেকর্ড করল হাতেম- মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

চাঁদার ৮ লাখ টাকা ফেরৎ এনে রেকর্ড করল হাতেম- মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চাঁদার ৮ লাখ টাকা ফেরৎ এনে রেকর্ড করল হাতেম- মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

চাঁদার ৮ লাখ টাকা ফেরৎ এনে রেকর্ড সৃস্টি করল বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স  এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুজ্জাম মাসুদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামান।

এই সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও কয়েকজন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং আরেকটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে জোরপূর্বক ৮ লাখ টাকা চাঁদা আদায় করে নেয় একটি চক্র। পরে যারা চাঁদা নিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাগুলো ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, ‘আমি তাদের বুঝাতে সক্ষম হয়েছি যে, এটা ভালো কাজ না। তারা বুঝেছে এবং টাকা ফেরত দিয়েছে। এটা একটি শুভ সূচনা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য। এ ধরনের কাজ যাতে আমরা আর না করি। আমরা ব্যবসায়ীরা কোনো দল করি না, আমাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা ব্যবসা করি। আমাদের স্বস্তি, শান্তিতে থাকতে দেন। নারায়ণগঞ্জে ঝুটের জন্য বিকেএমইএ, চেম্বারের উপর বিভিন্ন ব্যক্তি চাপ সৃষ্টি করছে। যাতে আমরা এটি বন্টন করে দেই। কিন্তু এটা আমাদের কাজ না।’

মোহাম্মদ হাতেম বলেন, মাসুদ দায়িত্ব নেওয়ার পরই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করেছেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে চেম্বার থেকে ৩ লাখ এবং আরেকটি অ্যাসোসিয়েশন থেকে আমার মাধ্যমে আরও ৫ লাখ টাকা চাঁদা দেয়া হয়েছিল। মাসুদ দায়িত্ব নিয়ে সে টাকা ফেরত আনার ব্যবস্থা নেয়। যেদিন সে চেম্বারের দায়িত্ব নেয় সেদিনই সে বলেছিল, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং চাঁদার টাকা ফেরত দিতে হবে। আল্টিমেটলি সেটা সে করেছে। সেজন্য মাসুদ এবং যারা টাকা ফেরত দিয়েছে তাদের ধন্যবাদ জানাই। তারা বিষয়টি অনুধাবন করেছে এবং ব্যবসায়ীদের উৎসাহিত করে, তাদের পাশে থাকার মতো অবস্থান তৈরি করেছে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!