নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা সোনাবো এলাকার ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম(২৮) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করা হয়েছে। ২ অক্টোবর বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। মানব বন্ধনপূর্বক ভুলতা গোলচত্বরে  আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী দীল মোহাম্মদ, নিহত জাহিদুলের মা পুষ্প আক্তার, মামা নূর মোহাম্মদ, শ্রমিকদল নেতা সাইদুল ইসলাম, যুবদল নেতা সেলিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদল নেতা জাহিদুল ইসলামকে হত্যা মামলার আসামীদের  অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ৫ আগষ্ট রাত ৯টায় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!