নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা

Facebook
WhatsApp
LinkedIn
কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা জনপ্রতিনিধি হলে ব্যবস্থা: ডিবি প্রধান হারুন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা দাবী ও মারধরের ঘটনায় ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জনৈক ব্যাবসায়ী মো. শাহ আলম।

বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শাহ আলম বাদী হয়ে মামলাটির জন্য আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), ডিবির সাবেক  প্রধান মো. হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সাথে থাকা নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যায়। এসময় তারা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেয়। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!