নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

দুর্গোৎসবে নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ । Nafiz Ashraf. Tnntv24

দুর্গোৎসবে নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্গোৎসবে নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শনে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন শহরের সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ, শ্রী শ্রী গোপিনাথা মন্দির, নিতাইগঞ্জ শ্রীশ্রী বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃঞ্চ মিশন পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

নেতৃবৃন্দ বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে। আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পাশে থাকছে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। আপনারা কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করবেন না। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!