নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর  বিএনপি সম্পাদক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর  বিএনপি সম্পাদক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর  বিএনপি সম্পাদক গ্রেফতার : Nafiz Ashraf. Tnntv24
tnntv24.রূপগঞ্জ(  নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বেশ কিছুদিন যাবত বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু চাঁদা দাবি করে আসছিলেন।গত সোমবার ১৪ অক্টোবর দুপুরে প্রকল্পের কাজের জন্য আনা দুই ট্রাক বালু লুট করেন। পরে বালু তার নিজের জায়গায় রেখে ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়।
ট্রাকচালকরা প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদকে জানালে তিনি রূপগঞ্জ থানায় ও রূপগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প বরাবর একটি অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!