নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাদা শার্টে কালির ছাঁপ লাগাতে আসিনি, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি-চেম্বার সভাপতি মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

সাদা শার্টে কালির ছাঁপ লাগাতে আসিনি, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি-চেম্বার সভাপতি মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাদা শার্টে কালির ছাঁপ লাগাতে আসিনি, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি-চেম্বার সভাপতি মাসুদ । Nafiz Ashraf. Tnntv24

 

 

 

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেন, আলোচনা বা সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে আমি সেটাকে সাধুবাদ জানাই। তবে যে যাই করেন গঠনমূলক ভাবেই করেন, ব্যক্তিগত আক্রমণ কইরেন না। আমার এই সাদা শার্টে কালির ছাঁপ লাগানোর জন্য এখানে আসেনি। আমি এই সংগঠনে থাকাকালীন অবস্থায় কোন জায়গায় একটি দুর্নীতি-অনিয়ম সহ্য করব না। আমি দায়িত্ব নেবার প্রথমেই দেখতে চেয়েছিলাম একাউন্ট জিনিসটা কিভাবে আছে। এই পরিষদের যারা দায়িত্ব আছেন তাদের ধন্যবাদ জানাই তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর বাধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্য এ কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ।

চেম্বার সভাপতি আরও বলেন, যে  নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্সের যতটুকু টাকা আছে, এই ক্যাটাগরির একটি চেম্বার অব কমার্সে বেশি থাকার কথা ছিল। তবে ব্যবসায়ীদের স্বার্থে যাতে সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ না পরে তাই চাঁদা কম রাখা হয়। আপনার সংগঠন আপনার রক্ষা করবেন আমরা আপনাদের পাশে থাকবো।

সভাপতি মাসুদুজ্জামান বলেন, আমি যখন দায়িত্ব নেই তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিল। তারা বলেছিল অনেকদিন পর এখানে একজন ভালো লোক দায়িত্ব নিয়েছে। কিন্তু আমি বলেছিলাম কিছুদিন অপেক্ষা করেন, বিরোধিতা শুরু হয়ে যাবে। এবং সেই বিরোধিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সংগঠন আপনার আমার সকলের। আমি যখন এখানে দায়িত্ব নিতে আসি তখন আমি জেনেশুনে এসেছিলাম যে, এই দায়িত্বের বাকি চার মাস। আমি চার মাসের দায়িত্ব নেওয়ার পর আমাদের সকলের ইচ্ছা ছিল একটি সঠিক নির্বাচন নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া। কিন্তু আপনাদের কি এই চার মাসও সহ্য হলো না? এই চার মাসে আমি এত কি করে ফেললাম।

 

এ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতি‌বেদন উত্থাপন ও অ‌নু‌মোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছ‌রের প্রস্তা‌বিত বা‌জেট উত্থাপন ও অনু‌মোদন করা‌নো হয়। প‌রে ব্যবসায়ীদের সম্মতিতে এন‌সি‌সিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পা‌রিশ্রমিক নির্ধারন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহসভাপতি সোহেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সে‌লিম হো‌সেন, সাইফুল ইসলাম মাসুমসহ অন্যান্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!