নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

সোনারগাঁওয়ের মহাসড়কে চালক হত্যা করে গাড়ী ছিনতাই, তিন আসামি গ্রেফতার । Nafiz Ashraf. Tnntv24

সোনারগাঁওয়ের মহাসড়কে চালক হত্যা করে গাড়ী ছিনতাই, তিন আসামি গ্রেফতার । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ের মহাসড়কে চালক হত্যা করে গাড়ী ছিনতাই, তিন আসামি গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হানিফ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার  ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( ২৭ অক্টোবর ) রাতে রাজধানীর তেজগাঁও ও মদনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা ঢাকা মেট্টো-গ ১৯-৪১৯৯ গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার  কাচঁপুর নয়ামাটি গ্রামের বাবুল মিয়ার ছেলে কামরুল ইসলাম, মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া গ্রামের মনির হোসেনের ছেলে ওমর হোসেন, একই এলাকার গোলাম মাহমুদের ছেলে মুজাহিদুল ইসলাম।

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মোঃ কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন গাড়ি চালক।

 সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান,গত শুক্রবার ( ২৫ অক্টোবর ) রাতে আবু হানিফ নামে গাড়ি চালকের গাড়ি দিয়ে চারজন ছিনতাইকারী যাত্রী সেজে বিমানবন্দর থেকে আসে। পরে সোনারগাঁ ওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এসে চালক আবু হানিফ কে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। আসামিরা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!