নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সালিশ বৈঠকে সাক্ষ্য দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সালিশ বৈঠকে সাক্ষ্য দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা
রূপগঞ্জে সালিশ বৈঠকে সাক্ষ্য দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ
সালিশ বৈঠকে সাক্ষ্য দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি গ্রামের ব্যবসায়ী সহিদুল্লাহর উপর গতকাল ২৮অক্টোবর সকালে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ২৬অক্টোবর শনিবার বাড়িয়াছনি গ্রামের বাদী আমিনুল ইসলামের সঙ্গে ও বিবাদী হাবিবুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিশ বসে। এ সালিশে ব্যবসায়ী সহিদুল্লাহ আমিনুল ইসলামের পক্ষে সাক্ষ্য দেয়।
গতকাল ২৮অক্টোবর সোমবার সকালে গ্রাম্য সালিশে সন্ত্রাসীদের বিপক্ষে সাক্ষ্য দেয়ার জের ধরে ২০/২১ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, লোহার রড, এসএস পাইপ, চাপাতি ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সহিদুল্লার উপর এ হামলা চালায়। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, হাতঘড়ি ও স্বর্ণের চেইন লুটে নেয়। একপর্যায়ে সহিদুল্লার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সহিদুল্লাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সহিদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে ব্যবসায়ী শহিদুল্লাহর স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে বাড়িয়াছনি গ্রামের নুরে মিয়ার ছেলে হাবিবুর রহমান(৪৫), দ্বীন ইসলামের ছেলে শফিকুল ইসলাম(৩০), ছাউলা মিয়ার ছেলে সোহেল(৩০), দ্বীন ইসলামের ছেলে রফি উদ্দিন(৩০), অনিক মিয়া(২৫), রনি মিয়া(২২), সাহাবুদ্দিনের ছেলে আলম হোসেন(৩৫) ও রমিজ উদ্দিনের ছেলে শামীমকে(৩০) নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!