নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে-বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন। Nafiz Ashraf. Tnntv24

এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে-বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে-বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন। Nafiz Ashraf. Tnntv24

এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

বিএনপির সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে। পুলিশ তো কিছুই করতে পারে না, কারণ শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। পুলিশ বাহিনী জনগণের দুশমন হিসেবে দাঁড়িয়েছিল। মানুষের উপর গুলি চালিয়েছে, অত্যাচার, অন্যায়, অবিচার করেছে।’

মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, ‘গত ৫ তারিখ ফ্যাসিস্ট সরকার হাসিনার সাথে পুলিশদেরও পরাজয় হয়েছে। এখন তাদের মন মেজাজ ভালো না। অনেক থানায় নতুন কর্মকর্তা এসেছে কিন্তু তাদের এখন আর ওই রকম সাহস নেই বলেই বিচার চাইতে গেলেও বিচার পাওয়া যায় না। তাই গ্রামের মধ্যেই বিচার পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। পুলিশের কাছে যাওয়া দরকার নেই। টাকা পয়সা খরচ, দৌড়াদৌড়ি, হয়রানি হতে হয়।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

গিয়াসউদ্দিন বলেন, ‘বিগত ১৫ বছরে আমি অনেক জায়গায় আসতে পারিনি। আমার স্ত্রীর কবর আমি দিতে পারিনি। কিন্তু এই এলাকায় কিছু কুলাঙ্গারের সন্তান ছিল যারা গডফাদারের মদদে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তারা আজ পলাতক, তবে তারা যে অর্থ লুটপাট করেছে, সেগুলো দিয়ে আবার তারা কিছু চেষ্টা করতে পারে। আমাদের সে বিষয় সজাগ থাকতে হবে। যারা হোন্ডাবাহিনী, লাঠিয়াল বাহিনী দিয়ে অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জে একটি গডফাদার তৈরি হয়েছে। এখানে একটা সংগঠন করা হয়েছিল, কিন্তু সেই সংগঠনের পয়সা ছাড়া কোনো বিচার করা হতো না। গরীব অসহায়রা কোন বিচার পেত না। এখন তারা পলাতক। আমি অনুরোধ করবো, যারা এলাকার মুরুব্বীদের সম্মান করতে পারে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে তাদের বিচার করতে দিতে হবে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!