নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ। Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারাণয়গঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাড়া বাড়িতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। ১২নভেম্বর মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন মৌজাস্থিত এসএ -৬১৮ ও আরএস-৯৫৪নং দাগের ৭ দশমিক ৬১ শতাংশ জমি নিয়ে খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভুঁইয়ার সঙ্গে একই গ্রামের জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধানের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় আলমগীর প্রধান ও তার সহযোগী আওয়ামীলীগের সন্ত্রাসীরা ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গতকাল মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, দা-ছুরি, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর কবিরকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইলফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদী হয়ে তারাবো পৌরসভার খাদুন গ্রামের মোঃ জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধান(৪২), তানভীর হাসান মিলনকে(৩৯) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!