নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমাতে ডিসি’র কাছে স্মারক লিপি। Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমাতে ডিসি’র কাছে স্মারক লিপি। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া কমাতে ডিসি’র কাছে স্মারক লিপি। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার আইনজীবীগণ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।

৪০২ জন আইনজীবীর স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেয়া কালে উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন খান, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন শেখ প্রমুখ।

স্মারকলিপিতে দাবি জানানো হয়, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসি বাসের ভাড়া ৬৫ টাকা করা।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!