নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ঢাকায় গ্রেফতার নারায়ণগঞ্জের ৭ জন কারাগারে : Nafiz Ashraf. Tnntv24

ঢাকায় গ্রেফতার নারায়ণগঞ্জের ৭ জন কারাগারে : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকায় গ্রেফতার নারায়ণগঞ্জের ৭ জন কারাগারে : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা সমাবেশস্থল গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকা থেকে নারায়ণগঞ্জের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পল্টন ও শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকার মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের ৭ জন আছেন বলে পুলিশ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রেফতার কৃতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন।

যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন, রূপগঞ্জের মহিউদ্দিন হোসেন (৩৮), রেহেনা বেগম (৪৫) ও লাকি বেগম (৪৫), সোনারগাঁর মোশাররফ হোসেন (৪৫), কামরুল ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৩৮), সদর থানা এলাকার রাসেল হায়দার (৪২)।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রোববার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এদের মধ্যে নারায়ণগঞ্জের ৭ জন আছেন।

গ্রেপ্তারকৃতদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে আরও বলা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন। তারা পরস্পর যোগসাজশে একত্র হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করে। তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অমান্য করে যেকোনো ধরনের বড় অঘটন ঘটাতে পারে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!