নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পূর্বাচল লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার: Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে ৩ টি পলিথিনের বস্তায় ভর্তি অজ্ঞাত নামা যু্বকের (৪০) শরীরের বিভিন্ন অংশের ৭ টি অংশ উদ্ধার করেছে পুলিশ।

১৩ নভেম্বর বুধবার সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে এ খন্ড বিখন্ড শরীরের এসব অংশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকাল ৮ টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে ৩ টি কালো পলিথিনে বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২/৩ দিন পূর্বে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মরদেহ খন্ড বিখন্ড করে ৩টি পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যেকোন সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেরে রেখে গেছে।

তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

পরিচয় সনাক্তের জন্য সিআইডি একটি দল ঘটনাস্থলে আসতেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!