নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা। Nafiz Ashraf. Tnntv24

সাবেক মেয়র আইভীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হাইরাইজ ভবনগুলির বিধিমালা লঙ্ঘন সরেজমিন পরিদর্শনের মেয়র ডাঃ আইভী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেসনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। তারপর টানা তৃতীয়বার মেয়রের চেয়ারের থাকেন তিনি। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের কিছু দিন পর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।

facebookShare on Facebook

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!