নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সুতার কারখানা ও তুলার  গোডাউনে আগুন : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সুতার কারখানা ও তুলার  গোডাউনে আগুন : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সুতার কারখানা ও তুলার  গোডাউনে আগুন : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে সুতার কারখানা ও তুলার
 গোডাউনে আগুন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা এলাকায়  সুতার কারখানা ও তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে  । এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার মালিক  রিপন মিয়া জানান, উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে তার একটি সুতা তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জ্বল নামে এক ব্যক্তির তুলার গোডাউন রয়েছে। মঙ্গলবার রাত ৮ টার  দিকে হঠাৎ করেই উজ্জ্বলের তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পাশের সুতা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা ৩ টন সুতা ও মেশিনারিজসহ সব যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও সোনালী বোর্ড এন্ড  ইউনুস পেপার মিলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রিপন মিয়া দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, ‘কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। এখনো  আগুনের সূত্রপাত জানা যায়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!