নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া মাহফিল । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া মাহফিল । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া মাহফিল । Nafiz Ashraf. Tnntv24
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভা ও দোয়া মাহফিল
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৭নভেম্বর বুধবার ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শহীদ গোলাম রশিদ বকুল স্মৃতি সংসদ ও আবু মোহাম্মদ সাইম স্মৃতি সংঘের প্রতিষ্ঠা সভাপতি মনির হোসেন দেওয়ান।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াদুল ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক শাহজাহান মিয়া, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া, ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তযোদ্ধা  আব্দুল করিম মাস্টার, লায়ন আনিছুর রহমান, আকতার হোসেন, ফায়েজ আহমেদ, মনির হোসেন মেম্বার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা জীবন ও রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। তাঁদের আজীবন সম্মান দিতে হবে। তাঁরাই এদেশের স্বাধীন পতাকা ও মানচিত্র এনে দিয়েছেন। ১৯৭১ সালের আজকের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা গোলাম রশিদ বকুল ও ভোলাবো এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ সাইম পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গুলিতে শহীদ হন। সভায় শিক্ষক, শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধি অংশ নেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের ৪ জন মুক্তিযোদ্ধার নামে চারটি সড়কের নামকরণ করার অনুমোদন হলেও অদ্যবধি স্মৃতিফলক স্থাপন হয়নি। খুব শিগগিরই ওই চার বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবে। পরে মুক্তিযোদ্ধাদের সংগঠন শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!