নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ফতুল্লায় শিল্পপতির বাড়ি দুর্ধর্ষ ডাকাতি । Nafiz Ashraf. Tnntv24

ফতুল্লায় শিল্পপতির বাড়ি দুর্ধর্ষ ডাকাতি । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় শিল্পপতির বাড়ি দুর্ধর্ষ ডাকাতি । Nafiz Ashraf. Tnntv24

ডাকাতরা সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে। বুধবার ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এঘটনা ঘটে।

সূত্র জানায়, অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দল জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন। এরপর ব্যবসায়ীর ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় দু রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোর রাতে দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিলো। ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেধে ফেলে। তখন তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত এক সাথে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পরনের অলংকার ও আলমারী থেকে আরো স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!