নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে  পিটিয়ে আহত: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে  পিটিয়ে আহত: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে  মরদেহ উদ্বার: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে

 পিটিয়ে আহত

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন শিল্পাঞ্চল সংবাদদাতা মীর শফিকুল ইসলামকে(৪৪) সন্ত্রাসীরা পিটিয়ে মারাত্বকভাবে আহত করেছে। মাদক, ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা গত ২৯ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার পথে ভুলতা এলাকায় তিনি দুই দফা সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী সিয়ামসহ তার সহযোগীরা মীর শফিকুল ইসলামের চাচাতো ভাই মনির হোসেনের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুল ইসলামকে মারধর করে একটি মোবাইলফোন সেট ও তার সঙ্গে থাকা ৪ হাজার ৮৩০টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাংবাদিক শফিকুল ইসলাম মীর মোবাইলফোন ও টাকা লুটে নেওয়ার বিষয়টি সিয়ামকে জিজ্ঞাসা করেন। তাতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা শফিকুল ইসলাম মীরের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা, ডিএসএলআর একটি ক্যামেরা, মোবাইলফোন সেট, স্বর্ণের আংটিসহ ৩লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ঘটনাটি ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করে মীর শফিকুল ইসলাম বাড়িতে ফিরে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির অদূরে সন্ত্রাসীরা রামদা, রোহার রড, দা, ছুরি, ছেনদা, চাপাতি, এসএস পাইপ ও অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় শফিকুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শফিকুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম মীরের মাথায়, ডান পা,বাম হাতসহ শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে এক্সরে ও সিটিস্ক্যান করে জখমের অবস্থা সম্পর্কে বুঝা যাবে। তবে সাংবাদিক শফিকুল ইসলাম এখন আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে মীর শফিকুল ইসলাম  বাদী হয়ে সাওঘাট এলাকার কালাই ভুঁইয়ার ছেলে আল আমিন ভুঁইয়া(২৭), রফিক ভুঁইয়ার ছেলে সিয়াম ভুঁইয়া(১৯), আবুল হাসনাতের ছেলে বাবু ভুঁইয়া(২৫), দিল মোহাম্মদের ছেলে রাজু ভুঁইয়া(২৪), আমিনুল ভুঁইয়ার ছেলে ওসমান ভুঁইয়া(২২), শাহজাহান মিয়ার ছেলে নাজমুলকে(৩২) নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম মীরের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!