নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত -স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত -স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত -স্বরাষ্ট্র উপদেষ্টা । Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে নয় বরং ভারতেই

শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত
———-স্বরাষ্ট্র উপদেষ্টা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট
জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই
শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন। ভারতের মিডিয়া গুলোই
শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। যা বাংলাদেশে এমন কোন ঘটনাই
ঘটেনি। বিশ্বের অন্য কোন মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না বলেও তিনি
জানান। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও
সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক
ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে
ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। বাংলাদেশের
সার্বোমত্ত¦ রক্ষায় কোন ছাড় দেয়া হবেনা।
স্বরাষ্ট উপদেষ্টা ফায়ার সার্ভিস সর্ম্পকে বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি
পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪৩৪৮ জন।
ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সকল দুর্যোগ মোকাবেলায়
ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সর্বদা তৎপর থাকে। ফায়ার সার্ভিস সব সময়
বন্ধুর মত মানুষের সেবা করে আসছে। বন্যা ভুমিকম্প মোকাবেলা সরকারের একা
সম্ভব না, ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুতি আছে।
এসময় ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ
কামাল বলেন, দারিদ্র বিমোচন, শিক্ষা, টেকসই মানব সেবার উন্নয়নে সক্রিয়
অংশগ্রহন সেচ্ছাসেবীদের ভুমিকা অনস্বীকার্য। বড় বড় দুঘর্টনায় সাহসী
ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা।
উদ্ধােধন শেষে তিনি ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন
সরঞ্জামাদী পরিদর্শন করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন। পরে ভলান্টিয়ারদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।##

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!