নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পরিবহন নেতা গ্রেপ্তারে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে পরিবহন নেতা গ্রেপ্তারে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পরিবহন নেতা গ্রেপ্তারে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে

সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব তাজুল ইসলাম শামীমের গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা শহরের প্রধান বঙ্গবন্ধুক সড়ক অবরোধ করে রাখে অনুসারী পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আটটা থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক-কাভার্ডভ্যান রেখে অবরোধ শুরু করেন তারা। প্রশাসনিক কর্মকর্তা ও শ্রমিক নেতাদের আলাপের পর দুপুর পৌনে তিনটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ

 

এদিকে, অবরোধে শহরের প্রধান সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। ব্যস্ততম এ সড়কটির যেখানে অবরোধ করা হয় তার পাশেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। অবরোধের কারণে রোগীদের যাতায়াতেও বিঘ্ন ঘটে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করে তার অনুসারীরা। এই সময় পরিবহন শ্রমিকরা তাদের নেতার গ্রেপ্তারের সঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে দায়ি করে তার বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন।

পরিবহন শ্রমিক নেতা আব্দুল মালেক সরদার বলেন, ‘চা খাওয়ার কথা বলে শামীমকে থানায় ডেকে নেয় ফতুল্লা থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি মিথ্যা মামলা। তাকে মুক্তি না দিলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। তাছাড়া, আমরা জেনেছি, তাকে গ্রেপ্তারের পেছনে বিএনপি নেতা টিপুর হাত রয়েছে। আমরা তার প্রতি নিন্দা জানাই।’

ঘটনাস্থলে থাকা চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তন্ময় মন্ডল বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে ফতুল্লা মডেল থানা পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপের পর তারা অবরোধ তুলে নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!