নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ইসলামী আন্দোলন সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় : Nafiz Ashraf.Tnntv24

ইসলামী আন্দোলন সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ইসলামী আন্দোলন সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় : Nafiz Ashraf.Tnntv24

ইসলামী আন্দোলন সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে

সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাব লাউঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের সকলের মাঝে সম্প্রীতি সৌহার্দ্য রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। একটি সুন্দর নগর ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমাদের প্রচেষ্টা সর্বাত্মক। সকলের অংশগ্রহণ ছাড়া এ উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। কোন ধর্মই সংঘাত ও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম। আমরা সকলে মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

উক্ত মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিতোষ কান্তি সাহা ও বাসুদেব চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, উপস্থিতি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস এবং নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা ও হিমাদ্রি সাহা সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আশ্চর্য। আরো উপস্থিত ছিলেন পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, রামকৃষ্ণ মিশনের নারায়ণ চন্দ্র সাহা, রাম  দেওভোগ সীতার পুরোহিত বৌদ্ধ প্রতিনিধি  অসীম বড়ুয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!