নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
আজ ১৩ ডিসেম্বর। রাজধানীর ঢাকার কোলঘেঁষা রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে হায়ানার দল রূপগঞ্জ ছেড়ে কুমিল্লা ও ঢাকার অভিমুখে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় রূপগঞ্জ। তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খাঁন পিনু গ্রুপ বিজয় পতাকা উত্তোলন করে। রূপগঞ্জে নয়মাসের যুদ্ধে ১১ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন!
রূপগঞ্জে নয় মাসের যুদ্ধে ১১ বীর মুক্তিযোদ্ধা শহিদ হন।
১৯৭১ সালে রূপগঞ্জের ভোলাবো, ধামছির শালবন, ইউসুফগঞ্জ, কামসাইর, মাঝিনা, জাঙ্গীর,হাটাবো বাজার রূপগঞ্জ, পিতগঞ্জ, শিমুলিয়া, গোলাকান্দাইল, আলমপুর, হোরগাঁও হয়ে যায় মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য। ঢাকা-নরসিংদী সড়কের রূপগঞ্জের ভুলতা আউখাবো ব্রিজে আক্রমণ, মুড়াপাড়াস্থ গাউসিয়া জুট মিলের সেনা ক্যাম্পে মোটর হামলা, জাঙ্গীর চরে বাঙ্কারে অ্যাম্বুস করে হানাদার বাহিনীর শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী লঞ্চ ও গানবোটে আক্রমণ, ইউসুফগঞ্জে হানাদার বাহিনীর উপর আক্রমণ, রূপগঞ্জ ও বড়ালু চরে হানাদার বাহিনীর নৌযানে আক্রমণ ছিলো রূপগঞ্জের মুক্তিযোদ্ধের উল্লেখ্যযোগ্য ঘটনা।
রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আজ ১৩ডিসেম্বর রূপগঞ্জ উপজেলা প্রশাসন শোভাযাত্রা, শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভার আয়োজন করেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!