নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে খাল পুনরুদ্ধারসহ পরিবেশ ও নদী দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে খাল পুনরুদ্ধারসহ পরিবেশ ও নদী দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে খাল পুনরুদ্ধারসহ পরিবেশ ও নদী দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  সরকারি খাল পুনরুদ্ধারসহ পরিবেশ ও

নদী দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন 

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে দখল সরকারি খাল, খাস জমি পুনরুদ্ধার,  অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ দূষণ,  নদী দূষণ ও  অবৈধ পার্কিং বন্ধের  দাবিতে  সিটি গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার ( ১৪ ডিসেম্বর ) রূপসী-কাঞ্চন বাইপাস সড়কের সিটি গেইট এলাকার রূপসি নিউ মডেল স্কুলের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক ও সাইনবোর্ড এলাকার বাসিন্দা  আফজাল কবির। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপি সভাপতি ও নোয়াপাড়া এলাকার বাসিন্দা তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গন্ধর্বপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু,  রুপসী এলাকার মীর মফিদুল, নোয়াপাড়া বাসিন্দা হাজী মফিজুর রহমান, বরপা এলাকার হাজী বাবুল, গন্ধর্বপুর এলাকার আলতাফ হোসেন, রূপসী এলাকার হাজী মনির হোসেন, তারাবো এলাকার রাজিব আহম্মেদ, আরিফুল ইসলাম, সাইনবোর্ড এলাকার রেনু বেগম, খাদুন এলাকার রায়হান মীর, বরপা এলাকার আনিসুর রহমান, মইকুলি এলাকার নাজমুল হাসান, মকবুল হোসেন, কর্ণগোপ এলাকার দুলাল চৌধুরী, কাহিনা এলাকার মাহমুদুল হাসান টিটুসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে গাজীর সহায়তায় এ সিটি গ্রুপ গত ১৬ টি বছর তারাবো পৌরসভার মানুষের জমি কেড়ে নিয়েছে। যেখানে তার জমি দরকার সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। খাল দখল করেছে। কৃষি জমিতে বালু ভরাট করে কৃষকের চাষাবাদে বাঁধাগ্রস্থ করেছে। এ বালু ভরাট ও জলাবদ্ধতার কারণে আজকে তারাবো পৌরসভায় হাজার হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। শুধু তাই নয় এ সিটি গ্রুপ তার মেইলের বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করছে। আশপাশের পরিবেশ দূষণ করছে।
সিটি গ্রুপ তাদের মালবাহী গাড়ী পার্কিং করে  এ রূপসী-কাঞ্চন সড়ক দখল করে নিয়েছে। আমরা স্থানীয়রা সিটি গ্রুপের দ্বারা  এ সরকারি খাল, খাস জমি,  অবৈধ পার্কিং, পরিবেশ ও নদী দূষণ বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর যদি বন্ধ করা না হয় তাহলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!