নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন,
শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত,
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা।
সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়।
এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!