নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

পূর্বাচল লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার : Nafiz Ashraf. Tnntv24

পূর্বাচল লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচল লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার : Nafiz Ashraf. Tnntv24

পূর্বাচল লেক থেকে অজ্ঞাত

তরুণীর মরদেহ উদ্ধার

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের লেক থেকে অজ্ঞাত এক তরুণীর(১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পূর্বাচলের কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকার ৪নম্বর সেতুর অদূরের লেক  থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি  হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরত-হাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ জেলা  সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল)  মেহেদী ইসলাম বলেন,উদ্ধার  হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।  মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় অন্যত্র হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!