নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

শিক্ষার্থী সীমান্ত হত্যা ঘটনায় অনিক গ্রেফতার, মোবাইল ফোন ও চাকু উদ্ধার । Nafiz Ashraf. Tnntv24

শিক্ষার্থী সীমান্ত হত্যা ঘটনায় অনিক গ্রেফতার, মোবাইল ফোন ও চাকু উদ্ধার । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিক্ষার্থী সীমান্ত হত্যা ঘটনায় অনিক গ্রেফতার, মোবাইল ফোন ও চাকু উদ্ধার । Nafiz Ashraf. Tnntv24

শিক্ষার্থী সীমান্ত হত্যা ঘটনায় অনিক গ্রেফতার

মোবাইল ফোন ও চাকু উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকায় কলেজ ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যাকাণ্ডের ঘটনায় মো. অনিক (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান। পুলিশের দাবি অনিক এই হত্যাকাণ্ডের প্রধান আসামি।

কলেজ ছাত্র সীমান্ত হত্যায় অনিক গ্রেফতার, মোবাইল ফোন ও চাকু উদ্ধার

গত ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের

আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে।

হামলার পর তার কাছ থেকে মোবাইল ফোন ও ১৮০০ টাকা লুট করে পালিয়ে যায়।

গুরুতর আহত সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা হাজী মো. আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আধুনিক প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের মূল হোতা মো. অনিককে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত অনিক গোপচর সুকুম পট্টি এলাকার মো. নয়ন ওরফে মরু সাহার ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকের অভিযোগে ৮টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ জানিয়েছে, সীমান্ত হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!