নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানার ভিতরে থাকা তুলা, বার্লি বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুরে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়তে শুরু করলে ফ্যক্টরিতে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রনে দেখে তারা চলে যায়। তবে ফ্যক্টরীটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!