নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

কাঞ্চন পৌর ছাত্রদল নেতা পাভেল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

কাঞ্চন পৌর ছাত্রদল নেতা পাভেল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কাঞ্চন পৌর ছাত্রদল নেতা পাভেল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

কাঞ্চন পৌর ছাত্রদল নেতা পাভেল হত্যার ঘটনায়

জড়িতদের গ্রেফতার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণঞ্জের রূপগঞ্জে  কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।  সোমবার
( ৩০ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন তারা।
 এসময় নিহতের পরিবার ও এলাকাবাসী বলেন, গত ২৪ ডিসেস্বর  মঙ্গলবার রাত  ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার  ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের সাথে মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টারদিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ ২০/২৫  জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র  নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে । তারা স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা পিটিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে রাস্তায় লুটে পড়ে  পাভেল। তাকে উদ্ধার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন।
 এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর  রাতে নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে ৬ নং ওয়ার্ড
যুবদলের সাধারণ সম্পাদক বায়েজিদকে প্রধান আসামী করে ১৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা
১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 এদিকে হত্যার ঘটনার ৮ দিন অতিবাহিত হলে পুলিশ অভিযুক্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেননি।
অনতিবিলম্বে পাভেল হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য  তারা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। অন্যথায় এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধের ঘোষনা দেন তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!