নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

পর্দা উঠছে আন্তর্জাতিক  বানিজ্য মেলার : Nafiz Ashraf.Tnntv24

পর্দা উঠছে আন্তর্জাতিক  বানিজ্য মেলার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পর্দা উঠছে আন্তর্জাতিক  বানিজ্য মেলার : Nafiz Ashraf.Tnntv24

পর্দা উঠছে আন্তর্জাতিক 

বানিজ্য মেলার

Tnntv24.শফিকুল আলম ভুইয়া রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)
বুধবার পর্দা উঠতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার।  আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫ চতুর্থ বারের মতো রূপগঞ্জের  পূর্বাচলে  বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি)বানিজ্য মেলার স্হায়ী ভবনে আয়োজন করা হচ্ছে। এবারের মেলার মূল আকর্ষণ প্রবেশ গেইটে গত  জুলাই আগষ্টে ছাত্র -জনতার গণ- আন্দোলনে মেলার প্রধান প্রবেশদ্বার ‘৩৬ জুলাই’য়ের  স্মৃতির আদলে তৈরি করা হয়েছে।  রপ্তানি উন্নয়ন  ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
  • এবিষয়ে ইপিবির সচিব  ও বানিজ্য মেলার পরিচালক  বিবেক সরকার  বলেন,
  • ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ২৯ তম আসর বসবে।
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে  মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতিবছরই আন্তর্জাতিক বানিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে হিসাবে এবারের মেলার মূল আকর্ষণ হচ্ছে, গত জুলাই -আগষ্টে গণ-আন্দোলনে ছাত্র -জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হয়েছে। শহীদদের প্রতি সন্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দুটি কর্নার রয়েছে। একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। দর্শনার্থাীদের বসার জন্য থাকবে ৩ টি সিটিং জোন। ব্যাংকিংলেনদেনের জন্য থাকছে ইসলামী ব্যাংক বাংলাদেশ,সোনালী ব্যাংক  ও ডাচ বাংলা ব্যাংকের একাধিক বুথ।বিশাল পরিষরে পুরুষ ও মহিলাদের জন্য নামাজের ব্যবস্হা করা হয়েছে। মেলার মূল ক্যাম্পাসের ভিতরে নিজস্ব একটি ক্যাফেটরিয়া রয়েছে। এখানে একসাথে  ৫০০ মানুষ বসে খাবার খেতে পারবেন।
মেলায় দেশী -বিদেশি সহ ছোট-বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬২টি।  এবার মেলায় ভারত,পাকিস্তান,ইরান,তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিদেশি ব্যবসায়ীরা ১৫ টি স্টলে তাদের   পন্য প্রদর্শন করবেন।প্যাভিলিয়ন  ও স্টলের কাজ প্রায় শেষেের দিকে ।  শিল্পীর তুলিতে রং-বেরঙের দৃশ্য আকা হচ্ছে। তবে এবারের বানিজ্য মেলার আরেকটা বাধা হতে পারে এশিয়ান বাইপাস সড়কের গাজীপুর থেকে সোনারগাঁওয়ের মস্তল পর্যন্ত অসমাপ্ত নির্মান কাজ। এ সড়কের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত যানজটের আশংকা করছেন মেলা কর্তৃপক্ষ ও স্হানীয়রা।
বানিজ্য মেলার গেইট ইজারাদার এসএম আমিনুল ইসলাম বলেন,এবছর মেলায় প্রবেশ করতে ঘরে বসে  অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন দর্শনার্থীরা। ট্রাফিক ইনচার্জ রাজিব বাহাদুর বলেন,যানজট এড়ানোর জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য সু-ব্যবস্হা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে গাড়ির বেশি চাপ থাকলে টোল ফ্রি থাকবে এমন পরিকল্পনা রয়েছে।
গত বছরের মতো এ বছরও মেলায় প্রবেশ মূল্য, প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা  আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা। থাকছে ১ টি ডিজিটাল শিশুপার্ক।  মেলায় দর্শনার্থীদের জন্য গত বছরের মতো এবারও স্পেশাল বিআরটিসির দ্বিতল ও ড্রাবল ডেকার বাস থাকছে। কুড়িল-বিশ্বরোড থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে ভাড়া থাকছে ৩৫ টাকাও ভুলতা-গাউছিয়া থেকে ২০ টাকা।  তাছাড়া নদী পথে ট্রলার যোগে মেলায় আাসার ব্যবস্হা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে নির্বাহী ম্যাজিষ্টেটের নের্তৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও ৭ শতাধিক পুলিশ।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,পুলিশের পাশাপাশি সার্বক্ষনিক টহলে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। মেলায় যেন কোন প্রকার সমস্যার সৃষ্টি না হয় সেজন্য মেলা প্রাঙ্গণে  ২৩৪ টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। সার্বক্ষনিক ব্যবস্হা নিতে থাকবে একটি পুলিশ  ক্যাম্প।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!