নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বেপোরোয়া মাদকাসক্ত কিশোরগ্যাং । Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বেপোরোয়া মাদকাসক্ত কিশোরগ্যাং । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে বেপোরোয়া মাদকাসক্ত কিশোরগ্যাং

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা ছিনতাই, চুরি, ডাকাতি, ফিটিং বাজী, টাকার বিনিময়ে চাঁদাবাজি সহনানা অপরাধের সাথে জড়িয়ে তারা বেপোরোয়া হয়ে পড়ার অভিযোগ উঠছে।
কিশোরগ্যাং ইদানিং সাধারণ মানুষের কাছে হয়ে উঠছে এক আতঙ্কের নাম । রূপগঞ্জবাসী  দিন দিন এদের কাছে জিম্মি হয়ে পড়ছে। সুত্রে জানা যায় বেশিরভাগ কিশোর গ্যাং সদস্যরা সাওঘাট ঋষিপাড়া, বলাইখা, গোলাকান্দাইল, আমলাব, পোনাব, পাঁচাইখা, মাহনা, আধুরীয়া গ্রামের উঠতি বয়সের ছেলেরা। এই কিশোর গ্যাং এর সদস্যরা ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে আতঙ্কর বিষয় হয়ে উঠছে। এদের হাত থেকে নিরীহ মানুষ, সাধারন ব্যবসায়ী, পথচারী ও রক্ষা পায়না বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় এসকল মাদকাসক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা অপরাধের নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকার আজিজ হাজীর ইটের খোলা, এলাচি হোটেলের দক্ষিণ পাশে ইটের স্তুপের আড়ালে, বিসমিল্লাহ আড়ৎ সংলগ্ন লতিফ সাবের খালি মাঠ, শের আলীর মেয়ের জামাইর মার্কেটের পিছন সাইট। এসকল যায়গায় মাদক সেবিদের সবচেয়ে বেশি আনাগোনা লক্ষ করা যায়।
গোলাকান্দাইল গোলচত্বরে অস্থায়ী চা ব্যবসায়ীরা জানান রাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা মাদক খেয়ে হাইওয়ে ও মহাসড়কে ঘোরাফেরা করে আর সুযোগ বুঝে রাস্তা থেকে পথচারীদের ধরে নিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেয়। এরা মানুষ বুঝে অনেককে আটক করে তাদের আস্তানায় নিয়ে মুক্তিপন আদায় করে বলেও জানা  যায়।
মাহনা এলাকার মোশারফ হোসেন বলেন মাদকসেবি কিশোরগ্যাং এর সদস্যরা এতোটাই বেপোয়ারা যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা একত্রিত হয়ে প্রতিবাদিকে হেনস্তা করে। কিশোরগ্যাং এর সদস্যরা সবসময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এসকল অপকর্ম করে আসছে। তিনি আরো বলেন মাদকসেবিরা দলবেঁধে রাতের বেলা ৮/১০ জন করে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে থাকে। তাদের মোটরসাইকেলের শব্দে এলাকার শিশুবাচ্চারা ঘুমাতে পারেনা।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির আইসি (ইনচার্জ) মিজানুর রহমান বলেন আমি নতুন আসছি। বিষয়টি আমি কঠোরভাবে দমন করব। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!