নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত ডাকাত মুকুল গণপিটুনীতে নিহত : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত ডাকাত মুকুল গণপিটুনীতে নিহত : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পারিবারিক কলহের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত ডাকাত

মুকুল গণপিটুনীতে নিহত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনীতে ডাকাত মুকুল নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়াপাড়া চকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছু সময় আগে ঘটনাস্থল সংলগ্ন ইরিস্কিমের মেশিনের সামনে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পথচারীরা তা টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দেয়। ঐ সময় এক ডাকাতকে আটক করতে পারলেও বাকীরা পালিয়ে যায়। পরে ধৃত ডাকাতকে গণপিটুনী দেয়। ঘটনাস্থলেই ডাকাতের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়,নিহত ডাকাত এলাকার সাবেক কাবিল মেম্বার এর ছেলে মুকুল (৩৫)। সে এলাকায় ডাকাত সর্দার হিসেবে পরিচিত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনাস্থল থেকে পুলিশ চাপাতি, দা, তালাকাটার যন্ত্র উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনীতে নিহত মুকুল ডাকাতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতি ও ১টি বিস্ফোরক মামলা রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় আইনি প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!