নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের শিক্ষার্থী রোমান হত্যায় গোলাম দস্তগীর গাজী পূণরায় ৩ দিনের রিমাণ্ডে। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের শিক্ষার্থী রোমান হত্যায় গোলাম দস্তগীর গাজী পূণরায় ৩ দিনের রিমাণ্ডে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

রূপগঞ্জের শিক্ষার্থী রোমান হত্যায়

গোলাম দস্তগীর গাজী পূণরায় ৩ দিনের রিমাণ্ডে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যায় আবারও ৩ দিনের রিমাণ্ডে গাজী

এর আগে গত বছরের ২৫ আগস্ট একই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে রিমান্ডে নিয়েছিল রূপগঞ্জ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসীনের আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, গত ৫ আগস্ট সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র রোমান। এ ঘটনায় গত ২১ আগস্ট রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের খালা রিনা বেগম। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীও আসামি।

গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাকে এর আগে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

গত ২১ আগস্ট দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত রোমান মিয়ার খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!