নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে : গিয়াসউদ্দিন-Nafiz Ashraf.Tnntv24

বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে : গিয়াসউদ্দিন-Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপি মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে : গিয়াসউদ্দিন-Nafiz Ashraf.Tnntv24

বিএনপি মানুষের প্রত্যাশা

পুরণে কাজ করবে : গিয়াসউদ্দ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য   বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কর্তব্য হলো মানুষের প্রত্যাশা পূরণ করা এবং তাদের পাশে দাঁড়িয়ে সেবা করা। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আপোষহীন নেতৃত্বে, এবং প্রিয় নেতা তারেক রহমান’র দিক-নির্দেশনায় আমরা দেশের কল্যাণে কাজ করে যাবো।

মানুষের প্রত্যাশা পুরণে কাজ করবে বিএনপি: গিয়াসউদ্দিন

তিনি আরও বলেন, “দেশের মানুষ যা চায়, যা তাদের প্রত্যাশা, তা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তুপ রেখে গেছে, আমরা সেই অবস্থা থেকে দেশকে গড়ে তুলবো, উন্নয়ন করবো এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করবো।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় মরহুম গোলাপ প্রধান স্মৃতি স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন। তিনি তার বক্তব্যে আরও বলেন, “আল্লাহ আমাদেরকে দেশের মানুষের সেবা করার সুযোগ দিলে, স্বৈরাচারী শাসনযন্ত্রের সমস্ত অন্যায় বন্ধ করে আমরা জনগণের কল্যাণে কাজ করবো।”

গিয়াসউদ্দিন বলেন, “আজকে সবাই শেখ হাসিনাকে নিন্দা করছে কারণ সে স্বৈরশাসন এবং দেশে লুটপাট চালিয়েছে। নিজের বোনকে নিয়ে সে পালিয়েছে, তার গ্রামেও কর্মীরা পালিয়ে আছে। এমন জঘন্য ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই। শেখ হাসিনার পরিবার আজ চিহ্নিত চোর, ডাকাত এবং লুটেরা হিসেবে পরিচিত।”

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, “জনগণের আশা-আকাঙ্খা ব্যাহত হয় এমন কোনো কাজে যেন লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই এবং ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পারি।”

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস,এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মন্টু, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস সিকদার, এবং আরও অনেক নেতা-কর্মী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!