নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

অবশেষে সিদ্ধিরগঞ্জের গডফাদার কাউন্সিলর মতি পুত্রসহ গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

অবশেষে সিদ্ধিরগঞ্জের গডফাদার কাউন্সিলর মতি পুত্রসহ গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অবশেষে সিদ্ধিরগঞ্জের গডফাদার কাউন্সিলর মতি পুত্রসহ গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

অবশেষে সিদ্ধিরগঞ্জের গডফাদার

কাউন্সিলর মতি পুত্রসহ গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

অনেক দিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসের গডফাদার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান ওরুফে মতি (৫৫)। সোমবার রাত দুইটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে মতি ও তার ছেলে মশিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় সেখানের আদালতে তাদের পাঠানো হবে।

সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

এদিকে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওইসব মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হবে।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জের কুখ্যাত গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।

তবে, মতিউরের ছেলে গ্রেপ্তার মশিউর রহমান রাজনীতির সাথে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

মতিউরের স্ত্রী রোকেয়া রহমান বলেন, তার ছেলে মালয়েশিয়াতে এমবিএ পড়ছেন। গত বছরের  এপ্রিলে  বিয়ে করেন তিনি। বিয়ের কারণে দেশে আসেন এবং স্ত্রীকে নিয়ে আবার মালয়েশিয়াতে ফেরার কথা ছিল মশিউরের।

বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন মামলায় বাবার সাথে ছেলেকেও আসামি করা হয়েছে। সে এইসব ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না, বলেন রোকেয়া।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!