নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ । Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ । Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী

দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু,আহত ১

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১), তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় রবিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আদমজী ইপিজেডের সামনে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

আহত রবিন জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশে যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুইজন পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শুভ ও ইমনের মৃত্যু হয়।

নিহতদের ছাত্রদলের কর্মী হিসেবে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, “ইমন ও শুভ ছাত্রদলের নিবেদিত কর্মী ছিল। তারা আমার সাথেই রাজনীতি করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরা ট্রাক চালকের কঠোর শাস্তির দাবি জানাই।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠায়। তবে তাদের মৃত্যুর ঘটনা আমাদের পৌঁছানোর আগেই ঘটে।”

থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!