নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

যুবলীগ নেতা মতির তিন মামলায় সাত দিনের রিমান্ড । Nafiz Ashraf.Tnntv24

যুবলীগ নেতা মতির তিন মামলায় সাত দিনের রিমান্ড । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
যুবলীগ নেতা মতির তিন মামলায় সাত দিনের রিমান্ড । Nafiz Ashraf.Tnntv24

যুবলীগ নেতা মতির তিন মামলায়

সাত দিনের রিমান্ড

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন টি মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মতি গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর।

সোমবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ২ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার দুটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় যথাক্রমে ৩ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

৩ মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা মতি

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, নারায়ণগঞ্জ সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতিকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!