নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের স্টেডিয়াম দুটি সংস্কার করা হবে,জানালেন জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের স্টেডিয়াম দুটি সংস্কার করা হবে,জানালেন জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের স্টেডিয়াম দুটি সংস্কার করা হবে,জানালেন জেলা প্রশাসক । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের স্টেডিয়াম দুটি সংস্কার করা হবে,

জানালেন জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সোহান সরকার, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র শিবিরের মহানগর সাধারণ সম্পাদক অমিত হাসান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, জাহিদ হাসান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামগুলোতে গ্যালারি, খেলোয়াড়দের কক্ষ এবং স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে, যা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদী পরিষ্কার করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার প্রসার ঘটাতে শহরের দুটি গ্রন্থাগার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে এবং এটি এ বছরেই সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “সমাজে শিক্ষকদের অবস্থান ধরে রাখা এবং ছাত্রদের সামনে আদর্শ হয়ে ওঠার দায়িত্ব শিক্ষকদের। মেধা গুরুত্বপূর্ণ, তবে সামাজিক আচরণ এবং দায়িত্ববোধও সমানভাবে প্রয়োজন।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!