নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
Next
Prev

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলাকারীদের ছেড়ে দেয়ায় ক্ষোভ : Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলাকারীদের ছেড়ে দেয়ায় ক্ষোভ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাণিজ্য মেলায়  যমুনা টিভির সাংবাদিকের  হামলার ঘটনায় গ্রেফতার-৩ । Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা :

হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের,

আটককৃতদের ছেড়ে দেয়ায় ক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অবস্থিত বাণিজ্য মেলায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও হামলার শিকার জয়নাল আবেদীন জয় বাদী হয়ে ইগলু আইসক্রিম কোম্পানির স্টাফসহ ৫ জনকে নামীয় ও ২০/২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এদিকে, হামলার ঘটনায় পুলিশ বায়েজিদ হাসান, মুবিন, শাকিব সরকার ও জনি নামে চারজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেন । এতে করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় অভিযোগ করে জানান, মেলায় গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রবেশ টিকিট না কেটে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভিডিও জার্নালিষ্ট আহমেদ জুলহাস মোবাইলে ভিডিও করতে গেলে ঈগলুর কর্মচারী মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় ঘটনা জানতে জয় সেখানে গেলে ঈগলুর
১৫/২০ কর্মচারী তার উপর চড়াও হয় । হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। তার মাথায় প্রচন্ড আঘাত করা হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঈগলুর কর্মচারীদের হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা তারা ভাংচুর করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঈগলুর ষ্টোর সহকারী কুমিল্লা জেলার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোর জেলার বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে বায়েজীদ হাসানকে (৩১) এবং নিউ মার্কেটের কর্মচারী জনিকে আটক করে পুলিশ। পরে রাতেই আটককৃত ঐ চারজনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন অভিযোগ দিয়েছেন আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!