নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত  দুই কিশোরের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত  দুই কিশোরের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত  দুই কিশোরের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত 

দুই কিশোরের মৃত্যু

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় রাজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোরীকে ছুরি কাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তাদের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

চিকিৎসাধীন অবস্থায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!