নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও

শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়ের(২০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। তারাবো হাটিপাড়া এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়ের আহমেদ হৃদয়ের মা রোশেদা বেগম, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ও তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
 হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়(২০) গত ৫ফেব্রুয়ারি নিহত হয়। গতকাল ৮ফেব্রুয়ারি নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২৮জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, তারাবো এলাকার দুই যুবক হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!