নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

বৃদ্ধকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

বৃদ্ধকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৃদ্ধকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট। Nafiz Ashraf.Tnntv24

বৃদ্ধকে হত্যা করে বাসা থেকে

স্বর্ণালংকার ও টাকা লুট

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নগরীর টানবাজার সাহা পাড়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷  সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর টানবাজার সাহাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন৷

নিহত উৎপল রায় (৬৫) এ এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন৷ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

ফ্ল্যাট বাসায় বৃদ্ধের গলা কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, উৎপল রায় স্ত্রী বিয়োগের পর ওই ফ্ল্যাটে বড় ছেলের সাথে থাকতেন৷ তার আরেক ছেলে প্রবাসে থাকেন৷ গতরাতে ছেলে উজ্জ্বল রায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখেন৷ বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান৷

পুলিশ কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, উৎপল রায়ের গলা ধারালো কিছুর মাধ্যমে জখম করে তাকে হত্যা করা হয়েছে৷ বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে৷

“এ ঘটনার পর থেকে বাড়ির দারোয়ানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ পুলিশের ধারণা, দারোয়ান এ লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকতে পারেন৷ সবদিক বিবেচনায় পুলিশ তদন্ত করছে৷”

নিহতের ছেলে সেভ দ্য চিলড্রেন নামে এনজিও’র একটি প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল রায় বলেন, তার বাবা অবসরে যাবার আগে স্থানীয় একটি আটা-ময়দার কারখানায় চাকুরি করতেন৷ ছেলে প্রতি সকালে তার ঢাকার কর্মস্থলে চলে যান৷ সারাদিন বাবা বাড়িতে একাই থাকেন৷

“একজন নারী আছেন যিনি গৃহকর্মীর কাজ করেন আর একজন দারোয়ান টুকটাক কাজ করে দেন৷ বাবা সাধারণত পরিচিত কোনো লোক ছাড়া দরজা খোলেন না৷ যিনি বা যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা বাবার পরিচিত হবার সম্ভবনাই বেশি৷ আর দারোয়ানকে নিয়ে দরজা ভাঙলেও এর পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না৷ ঘরের প্রায় ১০ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকাও নেই৷”

তবে মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!