নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দী আশ্রয়ন প্রকল্পে তান্ডব।।২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দী আশ্রয়ন প্রকল্পে তান্ডব।।২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দী আশ্রয়ন প্রকল্পে তান্ডব।।২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট : Nafiz Ashraf.Tnntv24

 

রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দী 

আশ্রয়ন প্রকল্পে তান্ডব।। ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় সরকারিভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের বাকি ঘরগুলো কাঞ্চন বিরাবসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে ভাঙচুর চালাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা সবাইকে বাড়ি থেকে বের করে দেয়।রাত থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী ভাঙচুর ও লুটপাট চালায়। পরে খবর পেয়ে বিকাল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, টানা ১০ ঘণ্টা লুটপাট ও ভাঙচুরের পর ২০টি আশ্রয়হীন পরিবারের বসবাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আতঙ্কে মুখ খুলছেন না। বেশির ভাগ পরবার কান্নাকাটি করছেন। হামলা ও লুটপাটের পর প্রকল্পের আশ্রিত লোকজন বেশিরভাগই ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এখনো পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মী আশ্রয় কেন্দ্রে যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, আমি শুক্রবার সকালের দিকে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। খবর পেয়ে স্থানীয় সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো মামলা দায়েরের জন্য কাউকে বাদী হিসেবে পাওয়া যায়নি। পুলিশ তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!