নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন জেলা বিএনপির নতুন কমিটি। Nafiz Ashraf.Tnntv24

শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন জেলা বিএনপির নতুন কমিটি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন জেলা বিএনপির নতুন কমিটি। Nafiz Ashraf.Tnntv24

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি

শ্রদ্ধা জানালেন জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

জিয়াউর রহমানের মাজারে জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলা বিএনপির আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা এক দানবীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। জনগণের আন্দোলনের চাপে সরকারকে পিছু হটতে হয়েছে। আমরা আশা করি, এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আমরা একটি দমন-পীড়নের অধ্যায় পেরিয়ে এসেছি, যেখানে আমাদের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!