নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে

ধর্ষণ চেষ্টার অভিযোগ

Tnntv24.স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ১৬ ফেব্রয়ারি রবিবার একই শিক্ষা প্রতিষ্ঠানের অপর এসএসসি পরীক্ষার্থী লম্পট সাদিকুল ইসলামের (২০) বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে সাদিকুল ইসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, গতকাল ১৬ ফেব্রয়ারি রবিবার সকাল সাড়ে আট টার দিকে ভুলতা স্কুল এন্ড কলেজের ওই শিক্ষার্থী স্কুল এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার বান্ধবীর স্বামী এবারের এসএসসি পরিক্ষার্থী সাদিকুল ইসলাম তাঁতবাজার মার্কেটের দেশ বাংলা প্রিন্টিং প্রেসে ডেকে নেয়। পরে শিক্ষার্থীর বান্ধবী ও তার স্বামী সাদিকুল ইসলামের পারিবারিক কলহের বিষয় নিয়ে তারা আলোচনা করে। একপর্যায়ে সাদিকুল ইসলাম শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সাদিকুল ইসলাম প্রিন্টিং প্রেসের সাঁটার বন্ধ করে শিক্ষার্থীকে টানা হেচড়া করে । ব্যর্থ হয়ে শিক্ষার্থীর মাথার চুলের মুষ্টি ধরে টেনে হিসড়ে প্রিন্টিং প্রেসের দেয়ালে আঘাত করে । তাতে ওই শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট সাদিকুল ইসলাম পালিয়ে যায়।
এ ব্যাপারে ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আহত শিক্ষার্থীকে উদ্বার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের শক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!