নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না:জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ ।Nafiz Ashraf.Tnntv24

ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না:জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না:জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ ।Nafiz Ashraf.Tnntv24

ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না:

জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে।

কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না: মামুন মাহমুদ

অধ্যাপক মামুন মাহমুদকে ফুলের শুভেচ্ছা জানায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব

মামুন মাহমুদ আরও বলেন, আপনারা সাংবাদিকরা আমাদের সমালোচনা করবেন। আমাদের দোষত্রুটি তুলে ধরবেন। কিন্তু কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না। কেননা আমাদের নেতা তারেক রহমান সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক চলছি। আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটি বাতিল করেছেন। তাই ঢালাওভাবে দলকে দোষারোপ করা যাবে না। যে সাংগঠনিক নিয়মের বাইরে চলে বা চলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সময়গুলোতে আপনারা সেগুলো দেখেছেন। আমরা জনগণের সাথে আছি এবং তাদের সাথেই থাকতে চাই।

এসময় মামুন মাহমুদ বলেন, গত ৫ ফেব্রুয়ারি যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল আমার ওপর আস্থা রেখেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোন অন্যায় করিনি। যদি কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেবো।

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!