নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ নয়া নেতৃত্ব । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ নয়া নেতৃত্ব । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ নয়া নেতৃত্ব । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে ১৯ নয়া নেতৃত্ব

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৯জন প্রার্থী নির্বাচিত হয়েছেন  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ এ (২০২৫-২০২৭) । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, ৬ ফেব্রুয়ারি বৈধ ১৯ জন প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি নির্বাচন এর তারিখ ছিল। চূড়ান্ত প্রার্থীদের সাথে নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মঙ্গলবার নির্বাচিত প্রার্থী তালিকা ঘোষণা করা হল। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

নির্বাচিত প্রার্থী তালিকা- জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।
এসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জন প্রার্থী ব্যতীত অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড সভায়, নির্বাচন বোর্ডের সকল সদস্যদের সম্মতিতে উক্ত ১৯ জন চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রণালয় কর্তৃক, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে পরিচালনা পরিষদ এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি উক্ত পরিচালনা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত পরিচালকগণের সাথে আলোচনা করে, আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে দুপুর আড়াইটার মধ্যে অফিস বেয়ারার (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!